Breaking
Loading latest news…

ভোটের বাজারে এল নতুন প্যারডি গান "আজ মন চেয়েছে আমি ভাতা খাবো"। না হেসে পারবেন না।

প্যারডি গান

আজ মন চেয়েছে আমি ভাতা খাবো

প্রবীর মজুমদার



আজ মন চেয়েছে আমি ভাতা খাবো
ভাতা খাবো, ভাতাজীবী হবো।
সেই অঙ্গীকারে আমি ফ্রিতে খেতে
ভোটটা দেবো দিদির হাতে।


বহু কয়লা গেছে, বহু বালি গেছে,
বহু চাকরি গেছে, হেথা চুরি হয়ে।
তবু যায় বা কি আসে আমার তাতে
ভাতা নেবই আমি ভিক্ষা খাতে।


দিদি আছে মোদের, হবে যৌথ খামার
বাংলা হবে না আসাম বিহার।
দিদি আছে মোদের, হবে যৌথ খামার
বাংলা হবে না আসাম বিহার।


তাই বেচবই চা,বা ভাজবই চপ,
আর উন্নতির ঢপ করবই জপ।
এই বাংলা যাবে জয় বাংলার পাতে
নাচছি তবুও তাই ক্যালানো দাঁতে।



#BhataKhabo
#AjMonCheyecheAmiBhataKhabo
#AjMonCheyecheAmiHariyeJabo
#PulakBandyopadhyay
#LataMangeshkar
#SudhinDasgupta
#Shankhabela
#BengaliParody
#BengaliSatire
#BengaliSong
#BanglaMusic
#PrabirMajumder
#OSIBAK
#bengalimusicvideo 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ